চট্টগ্রামে পাঁচ লাখ লিটার ফার্নেস অয়েল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন এ কে খান ঘাট থেকে পুলিশ পাঁচ লাখ লিটার ফার্নেস অয়েল জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার সকালে এসব জ্বালানি তেল জব্দ করে। পুলিশ সূত্র জানায়, জব্দ হওয়া ফার্নেস অয়েলের মালিক সি-সাইড মেরিন লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক সেলিম নবী। অতিরিক্তি উপকমিশনার মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ফার্নেস অয়েল সংগ্রহের উৎস নিয়ে সন্দেহ হওয়ায় তা জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখানো হলে যাচাই-বাছাই করে মালিকের কাছে ফেরত দেওয়া হবে। কাস্টমস কর্তৃপক্ষ কাগজ যাচাই করবে।’