চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ইয়াবা বড়ি বহনকারী একটি ট্রাকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: আবুল হোসাইন (২৯), সাইফুল ইসলাম (২০) ও নেছার আহম্মদ (১৮)। তাঁদের মধ্যে হোসাইন কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ হ্নীলা গ্রামের জাফর আলমের ছেলে। সাইফুল উখিয়ার জালিয়া পালং এলাকার জামাল হোসেন এবং নেছার চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. তারেক আহম্মেদ বলেন, ট্রাকে ইয়াবা বড়ি নিয়ে তাঁরা কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা বহনকারী। অভিযান চলাকালে ট্রাকচালকের আসনের পেছনে তল্লাশি চালিয়ে একটি পলিথিনের ব্যাগ থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।