চট্টগ্রামে পাঁচটি ওষুধের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, যথাযথভাবে সংরক্ষণ না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরে পাঁচটি ওষুধের দোকানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের পাথরঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। সঙ্গে ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।
জেলা প্রশাসন সূত্র জানায়, পাথরঘাটা এলাকার বৈশাখী ফার্মেসিকে ২০ হাজার, আরএস মেডিকোকে ৫ হাজার, জনসেবা ফার্মেসিকে ৮ হাজার, রাণী মেডিকোকে ৫ হাজার এবং ইউনাইটেড মেডিসিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, নানা অনিয়মের কারণে পাঁচ ফার্মেসিকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।