চট্টগ্রামে পাঁচটি খাবারের প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাসি খাবার নালায় ফেলে দেন। ছবিটি কাজীর দেউরি এলাকার l প্রথম আলো
চট্টগ্রামে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাসি খাবার নালায় ফেলে দেন। ছবিটি কাজীর দেউরি এলাকার l প্রথম আলো

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে নগরের নিউমার্কেট, কািজর দেউড়ি ও আলমাস সিনেমা হল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক জুবায়ের আহমেদ।
অভিযানে নগরের আলমাস সিনেমা হল এলাকার মধুবন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কািজর দেউড়ির জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, রিয়াজ উদ্দিন বাজারের এ বি পি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, নিউমার্কেট এলাকার স্বাদ মিষ্টি বিপিণকে ৩০ হাজার টাকা এবং একই এলাকার ক্যাফে নিজাম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক জুবায়ের আহমেদ বলেন, সবগুলো প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ ছিল নোংরা। মূল্যতালিকা না থাকাসহ অনিয়মের কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।