চট্টগ্রামে পাটকলে আগুন, পাঁচ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ‘চিটাগং জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ নামের একটি পাটকলে আগুন লেগে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকার চিটাগং জুট মিলে সকাল নয়টার দিকে জেনারেটর-কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের জেনারেটরসহ পাঁচ লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলেও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।