চট্টগ্রামে পাঠশালা-বসুধা শিশু উৎসব হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডিসি হিলে ১ ও ২ এপ্রিল দুই দিনব্যাপী পাঠশালা-বসুধা শিশু উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চট্টগ্রাম মহানগর, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী অঞ্চলের দেড় হাজার ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হবে। অন্য অনুষ্ঠানের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, সংগীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। উৎসব উদ্বোধন করবেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিকুর রহমান। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশেষ অতিথি বসুধা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান। উৎসবের মিডিয়া পার্টনার আরটিভি। বিজ্ঞপ্তি।