চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং এলাকার পানওয়ালাপাড়ায় গতকাল বৃহস্পতিবার পুকুরে ডুবে আবদুল হানিফ (১২) নামের এক শিশু মারা গেছে। সে এলাকার আবদুল বারেক মোল্লার ছেলে।হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা দেড়টার দিকে হানিফ পানওয়ালাপাড়া ছুন্নি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল হানিফকে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরিদল গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর হানিফকে পুকুর থেকে উদ্ধার করে।