চট্টগ্রামে পালিয়েছে অস্ত্র মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থানার হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে অস্ত্র মামলার এক আসামি পালিয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটায় চট্টগ্রাম আদালত ভবন চত্বরে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম নুরুল আবছার। তিনি নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলের দিকে কোতোয়ালি থানার হাজতখানা থেকে ১১ জন আসামিকে নিয়ে পুলিশ আদালতের দিকে যাচ্ছিল। গাড়িটি আদালত ভবনের চত্বরে এলে সব আসামিকে নামানো হয়। এ সময় নুরুল আবছার সবার চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার আসামি নুরুল আবছার পালিয়েছেন। মঙ্গলবার কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।