চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন লেক সিটি আবাসন প্রকল্পের পাশে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বেলার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মিনহাজুল হক চৌধুরী জানান, আদালত পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন পাহাড় কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে রুল জারি করেন।