চট্টগ্রামে পাহাড়ধসে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে চট্টগ্রামে স্মরণ করা হয়েছে ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসে নিহত ব্যক্তিদের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের লোকজন এই প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেন।

জন-উদ্যোগ ছয় বছর ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পিপলস ভয়েস ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ ছিল যৌথ আয়োজক। জন-উদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান প্রদীপ প্রজ্বালনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামে এখনো পাহাড়ধস বন্ধ হয়নি। প্রতিবছর পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। দিন দিন বাড়ছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা। পাহাড়ধস থেকে রক্ষার জন্য কার্যকর উদ্যোগ আমরা এত বছরেও নিতে পারিনি।’