চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে বেলার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার নগরের টাইগারপাস মোড়ে পাহাড় কাটা ও বন নিধন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে নাগরিক সমাবেশে বক্তারা পাহাড় কাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি জানান।মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত মানববন্ধনে অর্থনীতিবিদ সিকান্দর খান, মো. শাহ আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি রঞ্জিত কুমার মিত্র, চন্দন দাশ, বেলা চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।মানববন্ধনে নওজোয়ান, অগ্রযাত্রা এওয়াক, সংশপ্তক এবং টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অংশ নেন।নাগরিক সমাবেশে বক্তারা পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার দাবি জানান।