চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আকবর শাহ শাপলা আবাসিক এলাকা থেকে মো. আরিফ (২২) নামের ওই ব্যক্তিকে এক্সকাভেটরসহ গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, আরিফ এক্সকাভেটরটির চালক। এক্সকাভেটর ছাড়াও মাটি কাটার একটি বেলচা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়।