চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে আরেক আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে বহুতল ভবন নির্মাণের দায়ে আরেকটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ইমপালস প্রপার্টিজ লিমিটেড নামের ওই আবাসন নির্মাণপ্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করে।গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পাহাড় কাটার ঘটনা শনাক্ত করে ভবনের বাকি নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর ওই প্রতিষ্ঠানকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। গতকাল তাদের সাত লাখ টাকা জরিমানার পাশাপাশি ভবনের পাশের কাটা পাহাড় ভরাট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগের দিন মঙ্গলবার ডক্টরস হোম প্রজেক্টকে জরিমানা করা হয়।মুনীর চৌধুরী বলেন, ইমপালস পাহাড় কেটে এখানে ভবন তৈরি করেছে। পাশাপাশি ভবনের পাশেও কিছু পাহাড় কাটা অবস্থায় রয়েছে। তাই তাদের জরিমানা করা হয়। গত মঙ্গলবার ইমপালসের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিষ্ঠান খুলশীতে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত নয়। পাশের একটি পাহাড় কাটার সঙ্গে ইমপালসকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রতিবাদপত্র দেওয়ার এক দিন পর ইমপালসকে পাহাড় কাটার অপরাধে জরিমানা করা হলো।