চট্টগ্রামে পাহাড় কাটার সময় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশীতে পাহাড় কাটার সময় ওপর থেকে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার রাতে খুলশী পাহাড়িকা আবাসিক এলাকার পাশে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. ইউনুছ (৬০)।
সূত্র জানায়, রাত দেড়টার দিকে ওই এলাকায় শ্রমিকেরা পাহাড় কাটছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল ওদিক দিয়ে যাচ্ছিল। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের টহল দল দেখে পালানোর সময় দুই শ্রমিক ওপর থেকে পড়ে যান। এর মধ্যে একজনের শরীরে পাশের সীমানা দেয়ালের রড ঢুকে যায়। পরে ওই শ্রমিক মারা যান।’ ওসি জানান, পুলিশ এ ঘটনায় মামলা করবে।
আহত শ্রমিকের নাম জাফর উল্লাহ (৪০)। পুলিশ মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক ফজলু ও আলীম নামে অপর এক শ্রমিককে গ্রেপ্তার করেছে।