চট্টগ্রামে পাহাড়ধসে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাঁচ বছর আগে বিভিন্ন স্থানে পাহাড়ধসে নিহত ১২৭ জনকে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রামে একাধিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে। ২০০৭ সালের ১১ জুন নগরের কুসুমবাগ, গরীবুল্লাহ শাহ আবাসিক এলাকা, কাইচ্চ্যাঘোনা ও লেবুবাগান এলাকায় পাহাড়ধসে এসব লোক মারা যান। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল সকালে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।