চট্টগ্রামে পাহাড়ধসে রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশির আকবর শাহ মাজার এলাকায় গতকাল শনিবার সকালে পাহাড়ধসে মো. জুয়েল (২৩) নামের এক রিকশাচালক মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগাঁও থানায়।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে আকবর শাহ মাজার এলাকার শহীদের কলোনিতে পাহাড়ধসে জুয়েল আহত হন। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। ঘটনা নিশ্চিত করে খুলশি থানার (এসআই) উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহীদের কলোনিতে পাহাড় কেটে রিকশার গ্যারেজ বানানো হয়। সেখানেই থাকতেন জুয়েল।