চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) একটি দল গতকাল রোববার চট্টগ্রাম পৌঁছেছে। দলের সদস্যরা আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে যোগ দেবেন। দুই সদস্যের দলে রয়েছেন খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিডিএমপির প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম ও সিডিএমপির পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল।