চট্টগ্রামে পাহাড়ি যুব ফোরাম নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তিবিরোধী হিসেবে পরিচিত ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটির সমন্বয়কারী মাইকেল চাকমাকে র‌্যাব আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে তাঁকে আটক করা হয়।র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘একজন পাহাড়ি যুব নেতাকে আমরা ধরেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা আছে। এসব মামলায় তিনি জামিনে আছেন কি না, তা যাচাই করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’