চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শুলকবহর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সত্যপ্রিয় দাস নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সত্যপ্রিয় দাস চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের ভাষ্য, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।