চট্টগ্রামে পিস্তলসহ চারজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশের একটি দল গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটার একটি বাসা থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা অস্ত্র বেচাকেনা চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার করা চারজন হলেন নাজিমউদ্দিন (৩১), হাসান (৩০), আশরাফুল হক (৩৩) ও আবুল হোসেন (৩০)। এঁদের কাছ থেকে ইতালির তৈরি একটি নাইন এমএম পিস্তল, পিস্তলের তিনটি গুলি ও তিনটি বিদেশি ছোরা উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবার একটি খালি প্যাকেটও পাওয়া যায়।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, আশরাফুল ও আবুল এক লাখ টাকায় অস্ত্র কেনার জন্য নাজিমের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা অস্ত্র বেচাকেনা চক্রের সদস্য বলে পুলিশ ধারণা করছে।গতকাল রাতে গ্রেপ্তার করার পর চারজনকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এঁদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আরও মামলা আছে।