চট্টগ্রামে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার চিকিৎসা সনদ ও ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ইংরেজিতে বড় হরফে স্পষ্ট করে লেখা বা কম্পিউটার প্রিন্ট করে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিয়ার রহমান। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম আদালতের বিচারিক হাকিম শিপলু কুমার দে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা, সাক্ষীদের হাজির করা, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে উপস্থাপন করার জন্য পুলিশকে বলা হয়।

চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিচারিক হাকিমেরা ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান ছিদ্দিকী, র‍্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।