চট্টগ্রামে পুলিশ হাকিমসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমসহ চার ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের কাপাসগোলায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন শহিদুল ইসলাম ওরফে আপেল মিন্টু (৩৫), মোহাম্মদ আকবর ওরফে বেটা আকবর (৩০) ও খালেদ হোসাইন (৩০)। তাঁদের কাছ থেকে পুলিশ একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি খেলনা পিস্তল ও একটি হাতকড়া উদ্ধার করেছে। তাঁদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুুল মান্নান প্রথম আাালোকে বলেন, ‘পুলিশ হাকিম ও আপেল মিন্টু ছিনতাইকারী দলের নেতা। ঈদ সামনে রেখে ছিনতাই ও ডাকাতি করতে তাঁরা সন্ত্রাসীদের জড়ো করছিলেন। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করি।’ পুলিশ সূত্র জানায়, হাকিম এর আগে পুলিশ বিভাগে কনস্টেবল হিসেবে চাকরি করতেন। ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার পর তাঁর চাকরি চলে যায়। এরপর তিনি পেশাদার ছিনতাইকারী বনে যান। এ কারণে তাঁকে অপরাধজগতের লোকজন পুলিশ হাকিম নামে চেনে। তাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা র্যাব-পুলিশ পরিচয়ে দিয়ে সম্প্রতি ১৫-১৬টি ছিনতাই করে।