চট্টগ্রামে পুলিশে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং চার ওসি পদে রদবদল করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর ) মো. শহীদুল্লাহকে এডিসি সদর পদে বদলি করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলামকে এডিসি উত্তর পদে দেওয়া হয়েছে।
নগরের সদরঘাট থানার ওসি প্রণব কুমার চৌধুরীকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে। নগর বিশেষ শাখার পরিদর্শক আবুল কালাম আজাদকে সদরঘাট থানার ওসি করা হয়েছে। বায়েজীদ বোস্তামী থানার ওসি সাইরুল ইসলামকে নগর বিশেষ শাখায় এবং নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাবুল চন্দ্র বণিককে ওই থানার ওসি পদে বদলি করা হয়।