চট্টগ্রামে পুলিশের ওপর ককটেল, মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার রাজাখালী ও মিয়াখাননগরপুল এলাকায় আজ সোমবার পুলিশের ওপর ককটেল হামলা ও এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, মিয়াখাননগরপুল এলাকায় হরতাল ও অবরোধে দায়িত্ব পালনের সময় সকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে পিকেটাররা। এ সময় তারা এসআই আনোয়ারকে ধরে প্রচণ্ড মারধর করে। আনোয়ার ছাড়া ককটেলের আঘাতে আহত হন একজন। রাজাখালীতেও একই সময়ে একই ধরনের ঘটনা ঘটে। সেখানেও আহত হন পুলিশের দুই সদস্য। আনোয়ার ছাড়া বাকি তিনজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।