চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় একজনকে গ্রেপ্তার করতে গিয়ে তার সহযোগীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পাহাড়তলীর সিটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী ইকবাল ওরফে ডাইল ইকবালকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালায় পাহাড়তলী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা এসআই সাব্বিরের ওপর হামলা চালায়।