চট্টগ্রামে পুলিশের দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিদর্শকদের প্রথম শ্রেণীতে এবং উপপুলিশ পরিদর্শক ও সার্জেন্টদের দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসেবে পদমর্যাদা দেওয়ায় গতকাল শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দামপাড়া পুলিশ লাইনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, নগরের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, উপপুলিশ পরিদর্শক ও সার্জেন্টরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। কারণ, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় এ দুই শ্রেণীর পুলিশ কর্মকর্তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পান। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের প্রয়াত সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাঁদের শহীদি মর্যাদা দান করার জন্য দোয়া করা হয়।