চট্টগ্রামে পুলিশের পাঁচ সহকারী কমিশনার পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনারের (এসি) পাঁচটি পদে রদবদল হয়েছে। গত শনিবার রাতে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল বদলির এ আদেশ দেন।
পুলিশ সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মঈন উদ্দিনকে কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মো. আনোয়ার হোসেনকে বন্দরের ট্রাফিক শাখায়, কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখায়, অভিবাসন শাখার সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে নগর গোয়েন্দা পুলিশে (উত্তর), ট্রাফিক বন্দর অঞ্চলের সহকারী কমিশনার ফয়জুল হককে নগর গোয়েন্দা (বন্দর) পুলিশে বদলি করা হয়।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে পুলিশ কমিশনার এ রদবদলের আদেশ দেন।