চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর কাছে যৌতুক দাবির মামলায় পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নারায়ণ চক্রবর্তী নামের ওই কনস্টেবল চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত আছেন। অন্য ঘটনায় এক শিশুকে মারধরের অভিযোগে অবসরপ্রাপ্ত অন্য পুলিশ সদস্য ও তাঁর স্ত্রী-সন্তানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, নারায়ণ চক্রবর্তী তাঁর স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ অভিযোগে মামলা হলে আদালত নারায়ণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এদিকে লালখানবাজার এলাকায় এক শিশুকে মারধর করার ঘটনায় সাবেক পুলিশ সদস্য হাশেম, তাঁর স্ত্রী রেনু আক্তার ও ছেলে সবুজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।