চট্টগ্রামে পুলিশের মোটরসাইকেল চুরির পর গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মোটরসাইকেল চুরির পর দুই চোরকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। গতকাল সোমবার সকালে ঝাউতলা পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।দুই চোরকে পরে পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা হলেন আনোয়ার হোসেন ও আবদুল মান্নান।জানা গেছে, অঞ্জন দাশগুপ্ত নামের নগরের বন্দর থানার এক এএসআইর ঝাউতলা পানির ট্যাংকি এলাকার বাসার গ্রিল কেটে ওই মোটরসাইকেল চুরি হয়। চুরির খবর জানাজানি হওয়ার পর অঞ্জন বিষয়টি খুলশী ও পাহাড়তলী থানাকে অবহিত করেন। পরে সকাল ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার নিউ মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করে জনতা গণপিটুনি দেয়। পরে তাঁদের পুলিশ উদ্ধার করে।খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুবি বড়ুয়া বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।