চট্টগ্রামে পুড়েছে নয় দোকান ও দুই ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দুটি পৃথক অগ্নিকাণ্ডে নয়টি দোকান ও দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।গতকাল মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার নজির আহম্মদ চৌধুরী সড়কে এবং দুপুরে পতেঙ্গা থানার সাইলো সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে সাড়ে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।