চট্টগ্রামে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল শুক্রবার পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সড়ক দুর্ঘটনায় মো. লিটন নামে টেম্পোচালকের এক সহকারী এবং পানিতে ডুবে মো. আবদুস শুক্কুর নামে এক যুবক নিহত হন।পুলিশ জানায়, সকালে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় চলন্ত টেম্পো থেকে পা ফসকে সড়কে পড়ে গুরুতর আহত হন মো. লিটন (১৮)। অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ডবলমুরিং থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় টেম্পোসহ চালক মো. রুবেলকে আটক করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় এখনো নিহত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ করেনি।অন্যদিকে দুপুরে পাহাড়তলী থানার এনাম কলোনির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যান মো. আবদুস শুক্কুর (১৮)। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।