চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ও বাকলিয়া এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে আওয়ামী লীগ কার্যালয়সহ ১২টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এতে মোট সাড়ে আট লাখ টাকার ক্ষতি হয়। গত শুক্রবার গভীর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে নগরের উত্তর কাট্টলী কালিরহাট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। এরপর আশপাশে আগুন ছড়িয়ে আধা পাকা ও কাঁচা মোট ১২টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে চারটায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
এদিকে রাত পৌনে তিনটায় আগুন লেগে নগরের বাকলিয়া জাফরাবাদ এলাকায় চারটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে লামাবাজার ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।