চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বসতঘর, পাঁচটি দোকান ও একটি রেস্তোরাঁ পুড়ে গেছে। গত শনিবার রাতে এবং গতকাল রোববার ভোরে এসব ঘটনা ঘটে।
পোস্তারপাড় এলাকায় গতকাল ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনে সাতটি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, পোস্তারপাড় মসজিদের পাশে একটি বসতঘরে ভোর পাঁচটা ১৫ মিনিটে আগুন লাগে।
এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে পাঁচলাইশ থানার নাছিরাবাদ এলাকায় রমনাটেক সেন্টার নামের নয়তলা ভবনের সাততলায় আগুন লাগে। এতে একটি রেস্তোরাঁর কাঠের সাজসজ্জা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, ফায়ার সার্ভিসের বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।