চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও জেলার সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মোটরসাইকেল চালক ও অন্যজন রিকশাচালক। গতকাল সকালে নগরের বন্দর থানাধীন মাইলের মাথায় এবং বেলা পৌনে ১২টায় ভাটিয়ারির উত্তর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, বন্দর থানার মাইলের মাথায় নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। গতকাল সকালে যাত্রী নিয়ে সল্টগোলা থেকে ইপিজেডের দিকে যাচ্ছিলেন ওই রিকশাচালক। পেছনের দিকে একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, পৌনে ১২টায় মোটরসাইকেলে চড়ে ভাটিয়ারির উত্তর বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন পুরোনো লোহার ব্যবসায়ী ছগীর। তাঁকেও একটি বাস ধাক্কা দেয়। ছিটকে পড়ে তিনি মারা যান।