চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে পৃথক তিন ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন এবং কনটেইনারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, আকতারী বেগম ও জাহিদুল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, কলেজছাত্র নজরুল ইসলাম নগরের কাপাসগোলার আবদুল হাকিম সওদাগর গলির একটি মেসে থাকতেন। মেসটি নিচতলায় ছিল। সেখানে গতকাল বৃষ্টির পানি ঢোকে। বেলা দেড়টার দিকে টিভি চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন নজরুল। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাসায় আইপিএসের (িবকল্প বিদ্যুৎ ব্যবস্থা) তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন গৃহবধূ আকতারী বেগম। তিনি নগরের বাকলিয়ায় মিয়ার বাপের মসজিদ এলাকার বাসিন্দা দিদার উদ্দিন চৌধুরীর স্ত্রী। গতকাল বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে বন্দরের ১০ নম্বর জেটিতে কনটেইনারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন জাহেদুল ইসলাম।
দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।