চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাউজানের পাহাড়তলী ও সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।রাউজানের পাহাড়তলীর দুর্ঘটনায় নিহত শিশুর নাম সুফল বড়ুয়া (৪)। সে রাউজানের কদলপুরের বাসিন্দা বকুল বড়ুয়ার ছেলে। একই দুর্ঘটনায় সুফলের বোন শ্রাবন্তী (১০) আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে রাউজানের পাহাড়তলীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সুফল ও শ্রাবন্তী গুরুতর আহত হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুফলকে মৃত ঘোষণা করেন।এদিকে গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম রনি (২২)। তাঁর বাড়ি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে। দুর্ঘটনার পর এলাকাবাসী কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।সীতাকুণ্ড বার আউলিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর-সাইকেলের চালক রনি ঘটনাস্থলেই মারা যান।