চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা ও খুলশী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে দুর্ঘটনা দুটি ঘটে।বাকলিয়া থানাধীন কর্ণফুলী তৃতীয় সেতুর উত্তর পাড়ে দুর্ঘটনায় নিহত হন ইকবাল হোসেন (২৩)। তিনি কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার আলো মিয়ার ছেলে। আর খুলশী এলাকায় গাড়িচাপায় নিহত হন আমির হোসেন (২২) নামের এক যুবক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে নগরের চাক্তাই এলাকা থেকে বাড়ি ফেরার সময় কর্ণফুলী সেতুর উত্তর পাড়ে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন ইকবাল। হাসপাতালে নেওয়ার পর রাত একটায় তিনি মারা যান।অন্যদিকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকায় ৪ নম্বর পথের সিটি সার্ভিসের একটি বাস অন্যটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আমির হোসেনকে (২২) চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।