চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া নগরে বাসের চাপায় অপর এক বাসের সহযোগী নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন: ভাটিয়ারীর কদমরসুল এলাকার নুরুল আলম (৫৫) ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৫০)। নগরের সিটি গেট থেকে তাঁরা একটি দাওয়াত খেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।এদিকে, নগরের খুলশী এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় আমির হোসেন (২২) নামের এক বাসের সহকারী নিহত হন। দুই বাসের মাঝখানে চাপা পড়ে তিনি মারা যান বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ নিশ্চিত করেছে।