চট্টগ্রামে পেট্রলবোমায় টেম্পোচালক অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পলিটেকনিক মোড় এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়েছেন মৃদুল (২২) নামের এক টেম্পোচালক। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা টেম্পো লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তিনি অগ্নিদগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল পংকজ বড়ুয়া প্রথম আলোকে জানান, আহত টেম্পোচালককে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।