চট্টগ্রামে পেট্রলসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের গনি বেকারি এলাকা থেকে পুলিশ দুই বোতল পেট্রলসহ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন বায়েজিদ হোসেন (২০) ও ফেরদৌস (২০)। তাঁদের কাছে প্লাস্টিকের বোতলে দুই বোতল পেট্রল পাওয়া যায়। তাঁরা শিবিরের কর্মী বলে পুলিশ জানায়।জানা গেছে, চকবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গনি বেকারি এলাকা অতিক্রম করার সময় তাঁরা পুলিশের তল্লাশির মুখে পড়েন। তখন পেট্রলসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. মহিউদ্দিন সেলিম বলেন, ‘জামায়াতের নেতা কামারুজ্জামানের রায়ের পর নাশকতা সৃষ্টির জন্য তাঁরা পেট্রল নিয়ে যাচ্ছিলেন বলে আমরা ধারণা করছি।