চট্টগ্রামে পেট্রোল বোমায় টেম্পোচালক অগ্নিদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পলিটেকনিক্যাল মোড় এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন মৃদুল (২২) নামের এক টেম্পোচালক। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা টেম্পোকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল পংকজ বড়ুয়া জানান, আহত টেম্পোচালককে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।