চট্টগ্রামে পোর্ট সিটি নামের নতুন একটি বিশ্ববিদ্যালয়ের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়া পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান জহির আহাম্মদ। গতকালের সভায় প্রস্তাবিত উপাচার্যসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম এনামুল হক, এম মজিবুর রহমান, নিজামুল হক ভুঁইয়া, মো. জাকির হোসেন, মো. মিজানুর রহমান, মাহাফুজুল হায়দার চৌধুরী, মো. আলী আজম, টিপু সুলতান, আহসানুল হক প্রমুখ। সভায় ট্রাস্টি বোর্ডের বিভিন্ন সদস্যের দায়িত্ব বণ্টন করা হয়। এ ছাড়া রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের নিয়োগ অনুমোদন দেওয়া হয়।