চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার দক্ষিণ হালি শহর এলাকায় আজ মঙ্গলবার সকালে পোশাক তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি আগুন নেভাতে কাজ করছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে প্রেসার অ্যাপারেলস নামের ছয়তলা ভবনের ওই কারখানার পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। সকালে কাজ শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।