চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা এলাকায় গতাকাল সোমবার বন্দর নিটিং নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, বন্দর নিটিং কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বেলা তিনটার দিকে পুলিশ, শ্রমিক ও বিজিএমইএর প্রতিনিধি এবং কারখানার মালিকপক্ষ আলোচনায় বসে একটা মীমাংসায় পৌঁছান।