চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে নগরের মাঝিরঘাটে এভারেস্ট সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কাজে যোগ না দিয়ে গতকাল সোমবার সকাল আটটা থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, মালিক ও শ্রমিকপক্ষ এবং বিজিএমইএর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকেরা জানান, রোববার বিকেলে সোয়েটারপ্রতি উৎপাদনের মূল্য নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানার সুপারভাইজারের কথা-কাটাকাটি হয়। পরে গতকাল তাঁরা কর্মস্থলে উপস্থিত হয়ে সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা এ সময় কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফিন জুয়েল বলেন, ‘পুলিশ প্রশাসন ও বিজিএমইএর প্রতিনিধির উপস্থিতিতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।’