প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ডাকঘরে রাখা ১৩ জন গ্রাহকের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা তিন মামলায় সাময়িক বরখাস্ত সাব-পোস্টমাস্টার ইব্রাহিম খলিল দিদারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার আদালতে অভিযোগপত্র জমা দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের উত্তর কাট্টলী সাব পোস্ট অফিসে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালনকালে ১৩ জন গ্রাহকের ২২ লাখ টাকা আত্মসাৎ করেন ইব্রাহিম খলিল। এ ঘটনায় দুদকের চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকার নগরের পাহাড়তলী থানায় পৃথক তিনটি মামলা করেন। তদন্ত শেষে দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার তিন মামলায় ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।