চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় বিএনপির কর্মীসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নাসিমন ভবনসংলগ্ন নেভাল এভিনিউ এলাকায় গতকাল সোমবার সকালে পোস্টার লাগানোর সময় বিএনপির এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন হান্নান ও মোশারফ। মোশারফ বিএনপির কর্মী এবং হান্নান রিকশাচালক বলে জানা গেছে। হান্নান টাকার বিনিময়ে পোস্টার লাগান।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরকার ও পুলিশের বিরুদ্ধে পোস্টার লাগানোর সময় বিএনপির কর্মী মোশারফসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।