চট্টগ্রামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার অভিযোগে একটি মাল্টিপারপাস কোম্পানির তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁদের চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাতেমা-তুজ-জোহরা (২৩), মোহাম্মদ রহিম (২৫) ও মামুনুর রশিদ (৪৫)। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, নগরের গোসাইলডাঙ্গা এলাকায় মর্ডান মাল্টিপারপাস কোং নামে একটি প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালাচ্ছিলেন ওই তিন ব্যক্তি। অধিক হারে মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।