চট্টগ্রামে প্রতিবন্ধী পরিবারের জায়গা দখলের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়ার একটি প্রতিবন্ধী পরিবারের জায়গা দখল ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে পরিবারটির পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সোসাইটি নামের একটি সংগঠন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম এম মোশারেফ হোসাইন, অন্ধ-মূক-বধির বিদ্যালয়ের শিক্ষক আবদুস সালাম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আবদুস সালাম (৭৬) ও তাঁর প্রতিবন্ধী সন্তানেরা।ভুক্তভোগী আবদুস সালাম বলেন, তিনি এ কে খান জুট মিলে চাকরি করার সময় সরাইপাড়া এলাকার ছদু মাঝির পৈতৃক ভিটার পাশে বিভিন্ন সময় ৫৫০ শতক জায়গা কেনেন। কিন্তু পার্শ্ববর্তী একটি ভূমিদস্যু চক্র তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং ভয়-ভীতি দেখিয়ে জায়গা দখল করতে থাকে।