চট্টগ্রামে প্রতিবন্ধীদের বিলবোর্ড ভাঙার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধীদের জন্য সচেতনতামূলক একটি বিলবোর্ড ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের প্রতিবন্ধী সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে প্রায় ১০০ জন প্রতিবন্ধী অংশ নেন। তাঁরা অবিলম্বে বিলবোর্ড ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং পর্যাপ্ত ক্ষতিপূরণসহ বিলবোর্ডটি আগের জায়গায় পুনঃস্থাপনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।ডিজঅ্যাবিলিটি রাইটস গ্রুপ (ডিআরজি), উত্স, অ্যালায়েন্স অব আরবান ডিপিওস ইন চিটাগাং যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে। এর সঙ্গে একাত্মতা জানায় প্রায় ২০টি প্রতিবন্ধী সংগঠন।